1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা সরকার দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা সরকার দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনা সরকার দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে – এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৬৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

শুক্রবার সকালে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের  ফুল দিয়ে বরণ করেন এমপি শাওন।

এমপি শাওন তার বক্তব্যে আরো বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন তৈরিতে কাজ শুরু করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট।

নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের গভর্নিং বর্ডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন