1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে জ্ঞানার্জনের জন্য গুরুত্ব দিয়েছেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে জ্ঞানার্জনের জন্য গুরুত্ব দিয়েছেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে জ্ঞানার্জনের জন্য গুরুত্ব দিয়েছেন এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩০৫ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তর এর আওতাধীন পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর উদ্যোগে প্রকল্পের কার্যক্রম, নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে যুগউপযোগি করেছেন। শিক্ষার সাথে প্রযুক্তি জ্ঞানার্জনের বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা এবং প্রযুক্তি জ্ঞানার্জনের জন্য গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন (৩৪ তম বিসিএস ক্যাডার) হিসাব রক্ষক কর্মকর্তা মো. মাহফুজ আলম।

কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান, সহ-প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি ও পিটিএর সভাপতিগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন