1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
Spread the love

 

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন কামিল মাদ্রাসার মাঠ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। এরপর চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মো. আব্দুল হক, কাজী শাহে আলম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসনাইন আল মুছা, সাধারণ সম্পাদক আব্দুজ জাহের, সাবেক উপজেলা সভাপতি মাওলানা আবদুল মালেক প্রমূখ।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত সকল কলকারখানা অভিলম্বে চালু করতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের রেশনিং, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারী শ্রমিকদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। অবাধ শ্রম ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কাছ থেকে কোন চাঁদাবাজী বা হয়রানির চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের প্রত্যেকটি অঞ্চলকে মাদক ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ইসলামী সরকারের বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন