1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শ্রেণিকক্ষের দাবিতে বিভাগীয় অফিসে তালা দিয়ে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শ্রেণিকক্ষের দাবিতে বিভাগীয় অফিসে তালা দিয়ে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শ্রেণিকক্ষের দাবিতে বিভাগীয় অফিসে তালা দিয়ে মানববন্ধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩৪২ বার পঠিত
Spread the love

শেণিকক্ষের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ও বিভাগীয় অফিসে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি নিয়ে মানববন্ধন করে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন তারা। শনিবার (২১ জানুয়ারি) ক্যাম্পাসে তারা এসব কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টসহ আটটি নতুন বিভাগ খোলা হয়। ছয় বছরেও শেণিকক্ষ সংকট না কাটায় বিভিন্ন ভবনে অন্য বিভাগ থেকে ধার করা কক্ষে শ্রেণি কার্যক্রম চলছে বিভাগটির। মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলার সম্প্রসারণ শেষে বিভাগটিকে কক্ষ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিনে কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। তারা গত বুধবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে নির্মাণাধীন চতুর্থ তলায় অবস্থান শুরু করেন। একই সঙ্গে দ্বিতীয় তলায় থাকা বিভাগীয় অফিসে তালা ঝুলিয়ে দেন।

শনিবার বিভাগটির শিক্ষার্থীরা সংকট কাটাতে চতুর্থ তলায় প্রয়োজনীয় সংখ্যক কক্ষ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেন। সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা ছয় বছর ধরে বিভিন্ন ভবনে ঘুরে ঘুরে ক্লাস করছি। প্রশাসন আমাদের জন্য এখনো নিজস্ব শ্রেণিকক্ষ বরাদ্দ দিতে পারেনি। একই সঙ্গে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শুরু হওয়া অন্য ভবনগুলোর কাজ অনেক আগেই শেষ হলেও মীর মশাররফ হোসেন ভবনের কাজ এখনো শেষ হচ্ছে না। প্রতিবছর নতুন ব্যাচ যুক্ত হওয়ায় আমাদের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন