1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত জাপা নেতা জি এম কাদের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত জাপা নেতা জি এম কাদের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত জাপা নেতা জি এম কাদের

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃজাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভায় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী সংসদে বিগত দুইটি সংসদের মতো বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবে তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়েছে। যদিও স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।-কালের কন্ঠ

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন