1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সড়কে প্রাণ গেল চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী পিরোজপুরের ছেলে ইসমাইল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সড়কে প্রাণ গেল চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী পিরোজপুরের ছেলে ইসমাইল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সড়কে প্রাণ গেল চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী পিরোজপুরের ছেলে ইসমাইল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। অপর আহত মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়।

শুক্রবার রাতে ইসমাইলের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন