
মাহমুদ লিটন
ভোলার চরফ্যাশন দক্ষিণ আইচায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে চরআইচা ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ নজরুল কলেজের অধ্যক্ষ আবুল হাশেম মহাজন বলেন, প্রত্যেক মা-বাবাই সন্তানের ভালো চান। সন্তানরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, দেশ ও জাতীর কল্যাণে এগিয়ে আসবে।
তিনি আরো বলেন, তাই সন্তানের উত্তম চরিত্র গঠনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে মাকে। তারপর বাবার। মা-বাবার গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিটি সন্তান হবে আদর্শ চরিত্রবান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম আরিফ, চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদউল্ল্যাহ, চরআইচা হোসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেন, দক্ষিণ আইচা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি, চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন প্রমুখ। এছাড়াও ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।