1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামের দুধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওহাব, মোঃ শাহ জামাল ও মোঃ ফরহাদ হোসেন বাবু সহ অন্যান্য সহযোগী কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস স্লুইস বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগীসহ এলাকার শত শত নারী পুরুষ। এসময় ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন বক্তব্য দিয়েছে আবুল কালাম হাওলাদার, মোহাম্মদ হানিফ হাওলাদার, মোহাম্মদ রুবেল মোল্লা, শাহানারা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, আবুল ওহাব মন্ত্রণালয়ের গাড়ি ড্রাইভার পরিচয় দিয়ে তার ভাইদের দ্বারা এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছেন। তাদের নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও অদৃশ্য ক্ষমতাবলে জামিনে থেকে এলাকাবাসীদের নানা ভয়ভীতি সহ হুমকি প্রদান করছেন। মানুষজনকে অযথা মারধর করা সহ বিভিন্ন ভাবে হয়রানী করছেন। যার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। এলাকায় থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন