1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবসায়ী মোখলেছ বকসীর সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবসায়ী মোখলেছ বকসীর সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবসায়ী মোখলেছ বকসীর সংবাদ সম্মেলন

মাহমুদ লিটন, লালমোহন
  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন

ভোলার লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি ও লালমোহন বাজার আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছ বকসীকে হত্যা চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার বিষয়টি তুলে ধরেন মো. মোখলেছ বকসী। এসময় তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর বাদ মাগরিব লালমোহন পৌরশহরের ১১নং ওয়ার্ডের নিজ বাসা থেকে বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এসময় বাসার অদূরে রাস্তার উপর একদল সন্ত্রাসী পেছন থেকে তার মাথায় আঘাত করে। এসময় হামলকারী কয়েকজন কে চিনতে পারলেও মাথায় আঘাতের ফলে জ্ঞান হারান তিনি। মোখলেছ বকসী আরো বলেন, দীর্ঘ দুই সপ্তাহের চিকিৎসা শেষে বাড়ি ফিরে উদ্ধারকারীদের মাধ্যমে জানতে পারেন, হামলাকারীরা আমাকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মাঝখানে শুইয়ে রেখে আমারই ব্যবহৃত ছাতা দিয়ে মাথা ঢেকে রেখেছিল। যাতে করে ব্যস্ত সড়কের যানবাহনের চাপায় পিষ্ট হয়ে হামলার ঘটনাটি সকলের কাছে দুর্ঘটনা বলে মনে হয়। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল হত্যা নিশ্চিত করা, কারণ তারা আমার কাছ থেকে ব্যবহৃত মোবাইল কিংবা সাথে থাকা টাকাপয়সা কিছুই নেয়নি। তিনি বলেন, আমার রাজনৈতিক, ব্যবসায়ীক কিংবা জমিজমা সংক্রান্ত বিষয়ে অনেকের সাথে মতবিরোধ থাকতে পারে। তবে কেন এ হত্যাচেষ্টা করা হয়েছে, তা জানা নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ন্যায় বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করেন মো. মোখলেছ বকসী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন