1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে - মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে - মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে – মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও ঘুষ মুক্ত করতে আর কত আন্দোলন-সংগ্রাম করবেন? এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলেই দেশ ও জনগণ ভালো থাকবে।
শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ফরাজী বাজার এলাকায় ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবিতে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম বলেন, ৫ই আগস্টের পর কেবল চেহারার পরিবর্তন হয়েছে, অন্য কোনো অনিয়ম-দুর্নীতির পরিবর্তন হয়নি। সব অনিয়ম-দুর্নীতি এখনো আগের মতোই চলছে। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কোনোভাবেই এসব অনিয়ম-দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব হবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কালমা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, লালমোহন উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মো. জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মো. মূসা কালিমুল্লাহ এবং সেক্রেটারি মাওলানা মো. কবির হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন