1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
‘সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো’- জেলা প্রশাসক আজাদ জাহান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ‘সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো’- জেলা প্রশাসক আজাদ জাহান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো’- জেলা প্রশাসক আজাদ জাহান

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান বলেছেন, ‘আমরা সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো, এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। সকলের ঐক্যবদ্ধতায় এই বাংলাদেশে থাকবে সুন্দর একটি সমাজ ব্যবস্থা।

বৃহস্পতিবার রাত ৮ টায় ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের পূজাম-প পরিদর্শন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে প্রশাসন। সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনজুর হোসেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন