1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার পুড়িয়ে দেওয়া ঘরের ধ্বংসস্তুপের সামনে বসে কান্নজড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, ‘ ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা- মা, ভাই ভাতিজি সবাই কে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমিতো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনের ফ্রন্টে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই। স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। যারা জড়িত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাতদিন পরে রাজপথে একা দাড়াবো।
তিনি বুধবার দুপুরে সাংবাদিকদের আরো বলেন, আমি বিপ্লব করে হাসিনা কে লড়াইছি। ৭ দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে বলে প্রশ্ন করেন। কাফি আবেগপ্রবণ হয়ে বলেন, জীবন ঝুঁকি রেখে দুই বার কান্না শুনেছি বাবা-মায়ের। ১৬ জুলাই -৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার , আর গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেক বার। এসময় গ্রামের অসংখ্য মানুষ জড়ো হন।
উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরটিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন