1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সরকারি কর্মকর্তাদের স্মাট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে-জেলা প্রশাসক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সরকারি কর্মকর্তাদের স্মাট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে-জেলা প্রশাসক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকারি কর্মকর্তাদের স্মাট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে-জেলা প্রশাসক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

সদ্যযোগদানকারী বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মাট বাংলাদেশ বাস্তবায়ন করতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কঠোর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যেভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে, সেই একইভাবে সর্বপ্রথম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতার মাধ্যমে স্মাট বাংলাদেশের সফলতা আনতে হবে। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে অনেক সরকার এসেছে কিন্তু কেউ দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর ভাগ্যোন্নয়নে পদ্মা সেতু নির্মানের কথা ঘুনে অক্ষরেও বলেননি। সেখানে দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মান, পায়রা গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুত কেন্দ্র নির্মানসহ ঢাকা থেকে ফেরী বিহীন দেশের সর্বদক্ষিণের পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সহজ যোগাযোগের ব্যবস্থা করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বাঙালি জাঁতি কারো কাছে মাথা নতো করেন না।

গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দীন প্রমুখ। সভার শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন