1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সরকারি চাকরির পাশাপাশি সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সরকারি চাকরির পাশাপাশি সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকারি চাকরির পাশাপাশি সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান

মোঃ মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার

সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান সরকারি চাকরির পাশাপাশি যে অন্য কিছু করা যায় না এমন ধারণাকে পাল্টে দিয়েছেন একজন শিক্ষিত উদ্যোক্তা কৃষিবিদ নূরুজ্জামান। নূরুজ্জান অফিসের পর অলস বসে না থেকে নিজেই গড়ে তুলেছেন মিশ্র ফল ও সবজির প্রজেক্ট ও গরু, ছাগল ও হাঁসের খামার নূরুজ্জামান ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আলহাজ্ব মোঃ আবু তাহেরের ছেলে। জানা যায়, নূরুজ্জামান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী হিসাবে কর্তব্যরত থেকে অফিসের পরের সময়টা কিভাবে কাজে লাগানো যায়। তখন তার মাথায় এলো সময়টা নষ্ট না করে জমিতে চাষাবাদের কাজে লাগানো যায়। এর পর সবজি চাষ শুরু করেন । তিনি সফল কৃষি উদ্যোক্তা হিসেবে স্বপ্ন দেখেন এরপর সবজি চাষ করে সফলতার মুখ দেখতে পান। এর পর তার মধ্যে চাষাবাদের আগ্রহ বৃদ্ধি পায় , পরে ওই জমিতে মিষ্টি কুমড়া, সরিষা, লাউ টমেটোসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। আধুনিক পদ্ধতিতে চাষ করায় খুব ভাল ফলন হয়। আশপাশের গ্রাম, এমনকি উপজেলা থেকেও ক্রেতারা জমিতে এসেই ফল কিনে নেন। এবং আশপাশের কয়েক গ্রামের শিক্ষিত বেকার যুবকরা আসছেন তার এ প্রজেক্ট পরিদর্শনে। তারাও চাকরির পেছনে না ছুটে এ ধরনের প্রজেক্ট করার আগ্রহ প্রকাশ করছেন। কৃষিবিদ নূরুজ্জামান বলেন- গত বছর আমি , বিভিন্ন জাতের ফসলের আবাদে সফল হই, আমার সংসারের কিছুই বাহির থেকে কিনতে হয় না আমি সকল ধরনের চাষাবাদ করি। আমি পতিত জমিকে কিভাবে কাজে লাগানো যায়, সেই প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন