1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী: আলতাফ চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী: আলতাফ চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী: আলতাফ চৌধুরী

দেলোয়ার হোসেন, পটুয়াখালী
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত
Spread the love

 

দেলোয়ার হোসেন, পটুয়াখালী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি প্রস্তুত। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন করবে। সরকার গঠন করবে বিএনপি, তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারতের তাঁবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিল প্রায় ১৬ বছর। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আগামীতে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ব। অন্তর্বর্তী সরকার যে ঘোষণা দিয়েছে, সেই অনুযায়ী নির্বাচন হবে। সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। এতে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে।

মতবিনিয়ম সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না, জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন