1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন " - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন " - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন “

মো. সবুজ, ভোলা: 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১২তম ডে- নাইট সর্টপিচ টুর্নামেন্ট-২০২৫ ক্রিকেটের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শরীফ সর্দার বাড়ি সংলগ্ন একটি ক্রিকেট মাঠে ফরম বিতরণের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সরদার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় থাকা সদস্যরা জানান, বর্তমানে মাদক ও অনলাইন জুয়ায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। যুব সমাজকে মাদক মুক্ত করতে তাদের এই উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্ব ও মেধাশক্তি বিকাশের সুযোগ মিলে এমন পত্যাশা থেকেই তাদের এই আয়োজন।
তারা আরো জানান, আসন্ন ঈদকে সামনে রেখে এই আয়োজনে থাকছে ১২ টি ক্রিকেট দল। প্রতিটি দলে থাকছে ১১ জন খেলোয়াড়। ঈদের তৃতীয় দিন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে একটি আকর্ষনীয় পুরস্কার ও আনন্দ ভোজনের খাসি ছাগল।
এদিকে সরদার স্পোর্টিং ক্লাবের এই টুর্নামেন্টকে ঘিরে চলছে ওই এলাকায় উৎসবের আমেজ। চলছে দলের জন্য ফরম কেনার হিড়িক, তবে অল্পসংখ্যক দলের যোগদান থাকায় দ্রুতই বিক্রি হচ্ছে দলের ফরম।
স্থানীয়রা সরদার স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান ক্লাবটির সদস্যদের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন