1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না-আহমেদ আবু জাফর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না-আহমেদ আবু জাফর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না-আহমেদ আবু জাফর

শাহাজাদী সুলতানা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫৬ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামাতে বাধ্য করবেন না । রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-নির্যাতন-হয়রানিতে সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশে মব জাস্টিসের মাধ্যমে সর্বকালের সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করেছে । মঙ্গলবার ২০ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী কলম বিরতি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বক্তারা বলেন, নির্যাতন, হামলা, মামলার নামে দূর্ণীতিবাজরা সাংবাদিকদের হয়রানি করছে । এ সকল অপতৎপরতা রুখে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে। রাজনৈতিক দল গুলোর প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, আপনারা সাংবাদিক নির্যাতনকারী দল হিসেবে নিজেদের দলকে কলঙ্কিত করবেন না। সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করুন- তাদের বিপদে পাশে থাকুন।

অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান করা হয়েছে।

সংগঠনের ঢাকা জেলা শাখার আয়োজনে কলম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের নেতা মোহাম্মদ খায়রুল আলম রফিক, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএইচএম জাহাঙ্গীর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মমিন আনসারী, বিসিআরসির নেতা রুনা লায়লা তানজানিয়া, বিএমএসএফের কেন্দ্রীয় সহ- সম্পাদক নুরুল হুদা বাবু, কেন্দ্রীয় নেতা কবির নেওয়াজ, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভুইয়া, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন পলাশ, শাওন বাঁধন, মরিয়াম আক্তার মারিয়া,শাহজাদি সুলতানা, সোহেল রানা জয়, আরাফাত রহমান হিমেল, আরমান হোসেন রাজিব, বরিশাল সাংবাদিক ঐক্য পরিষদের নেতা মোঃ জামাল হোসেন,মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জামালী ও বগুড়ার নির্যাতিত সাংবাদিক নজরুল ইসলাম দয়া প্রমূখ।

গত ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ২০ মে সারাদেশে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১১-১টা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কলম বিরতি পালন করা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন