1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমানের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমানের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমানের মতবিনিময় সভা

মোস্তাফিজ ,তালতলী
  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত
Spread the love

মোস্তাফিজ ,তালতলী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা-সদর উপজেলা, তালতলী-আমতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার(১২ আগষ্ট) দুপুর ১২ টার দিকে তালতলী শহরের এক অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা-সদর উপজেলা, তালতলী-আমতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ঘোষণা দেন মোঃ খলিলুর রহমান।
তিনি বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতা, পরিকল্পনা ও ভবিষ্যত ভাবনা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা শ্রমিকলীগের আহবায়ক আঃ হালিম মোল্লা ও জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ তৌহিদ মোল্লা, তালতলী উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জোমাদ্দার, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন, তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন