1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অব্যহতির দাবিতে দুমকিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অব্যহতির দাবিতে দুমকিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অব্যহতির দাবিতে দুমকিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

বাউফলের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করার প্রতিবাদে দুমকি উপজেলা’র সংবাদকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

গতকাল শনিবার সকালে (১১টায়) দুমকি নতুন বাজার এলাকায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। প্রেসক্লাব দুমকি’র সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান (দৈনিক ইনকিলাব) মোঃ রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়)।

 

এসময় উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন (আজকের বার্তা) মোঃ সহিদুল ইসলাম (জনকন্ঠ), মোঃ মিজানুর রহমান ( আনন্দ টিভি) সৈয়দ আতিকুল ইসলাম, ( মানবকন্ঠ) স্বপন কুমার দাস (কালের কন্ঠ) সুমন মৃধা, (পর্যবেক্ষন) জসিম উদ্দিন (আমার সংবাদ) মরতুজা সোয়েব (একুশে নিউজ), আল ফাহাদ (দৈনিক সোনালী কন্ঠ) মোঃ রাজিবুল (কালবেলা) মোঃ বাহাদুর হোসেন (ভোরের পাতা) মোঃ রাকিবুল হাসান ( আলোকিত বাংলাদেশ) প্রমূখ।

 

বক্তারা অবিলম্বে নিউজ পূর্বশত্রুতায় স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী আরও কঠর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেয়া হয়।

 

উল্লেখ অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম বাদি হয়ে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন