
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলা ভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরনের ওপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে জখমের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় প্রেসক্লাব দুমকি’র উদ্যোগে নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্দন ও প্রতিবাদ সমাবেশে সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ মৃর্ধা, সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, যুবদল সভাপতি জসিম উদ্দিন হাওলাদার প্রমূখ বক্তৃতা করেন। এসময় বিএনপি নেতা মাসুদ হাসান সরদার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক জবাবদিহি প্রতিনিধি এম. আমির হোসাইন, আনন্দ টিভির মোঃ মিজানুর রহমান, মানবকন্ঠের সৈয়দ আতিকুল ইসলাম, দৈনিক স্বদেশ প্রতিদিনের মোঃ সুমন মৃধা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ আনিসুর রহমান মিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। সমাবেশ থেকে বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন, যেই দেশে সাংবাদিক অনিরাপদ সেই দেশ নিরাপদ থাকতে পারেনা। তাই সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।