1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোরহানউদ্দিনে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোরহানউদ্দিনে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোরহানউদ্দিনে মানববন্ধন

 এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ ফরাজীর নামে হাসাননগর ইউনিয়ন  বিএনপি নেতা রবু দালালের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বোরহানউদ্দিনের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

৩০ নভেম্বর রবিবার  বিকেলে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারন সম্পাদক মোঃ সোহেল মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি এম এ  অন্তর হাওলাদার, সাধারন সম্পাদক গোলাম মাহমুদ শাওন, জাতীয় দৈনিক আজকালের খবর ও ভোরের আলো প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি নীল রতন দে, দৈনিক বাংলা ভোলা প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন অনিক, দিন বাংলা প্রতিনিধি কবির, দৈনিক কালবেলা প্রতিনিধি এইচ এ শরীফ, দৈনিক সত্য সংবাদ স্টাফ রিপোটার এস এম সোহেল, নিউজ ২১ প্রতিনিধি কাজী মোঃ আল-আমীন, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ তামিম ইসলাম, দৈনিক আলোচিত কণ্ঠ জেলা প্রতিনিধি মোঃ নুরনবী,  দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আবুল বাশার, আশিক পন্ডিতসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নামে প্রতিনিয়ত মিথ্যা মামলা দায়ের করে স্বাধীন সংবাদ মাধ্যমকে চাপের মুখে ফেলার অপচেষ্টা করা হচ্ছে। যা দেশে সংবাদকর্মীদের জন্য এক অনিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা একটি মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম—যেখানে সাংবাদিকরা ভয়ের মধ্যে নয়, সত্যের পথে কাজ করতে পারবেন।”
বক্তারা আরও বলেন, “মিথ্যা মামলা এখন সাংবাদিক হয়রানির প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যারা দেশ ও সমাজের সত্য তুলে ধরেন, তাদের ওপরই টার্গেট  মামলা দেওয়া হচ্ছে। সাংবাদিক রিয়াজ ফরাজীর নামে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

সাংবাদিক নেতারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সাংবাদিকদের ওপর যেকোনো হয়রানি, নিপীড়ন বা মিথ্যা মামলা দেওয়ার বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে রুখে দাঁড়াবো। সংবাদমাধ্যমকে চাপের মুখে রাখার যে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক রিয়াজ ফরাজীর প্রতি সংহতি জানিয়ে বলেন—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল শক্তি, এটিকে নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন