1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাতক্ষীরার তালার ইউএনও রাসেলের পক্ষে সাফাই গাইতে  মানববন্ধনের প্রস্তুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাতক্ষীরার তালার ইউএনও রাসেলের পক্ষে সাফাই গাইতে  মানববন্ধনের প্রস্তুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সাতক্ষীরার তালার ইউএনও রাসেলের পক্ষে সাফাই গাইতে  মানববন্ধনের প্রস্তুতি

শরীয়তপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love
শরীয়তপুর প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় দুর্নীতিবাজ ইউএনও শেখ রাসেলের পক্ষে সাফাই গাইতে এবং বদলী ঠেকাতে মানববন্ধনের প্রস্তুতি নিয়েছে  একদল  ঠিকাদার ও সুবিধাবাদী রাজনৈতিক দলের লোকজন। ইতিমধ্যে সাংবাদিক টিপুর বিরুদ্ধে গতরাত থেকে বিভিন্নজনকে ম্যানেজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে দিয়েছে।
শুক্রবার ২৫ এপ্রিল সন্ধ্যায় তালা উপজেলা ডাকবাংলোয় সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। এতে যুবদলের কথিত নেতা ট্যাংরা সাইদ ওরফে ফেন্সিডিল সাইদের পরিচালনায় ও আহবানে উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, ক্লিনিক মালিক ফারুক জোয়ার্দার ( যিনি দলীয় প্রভাব খাটিয়ে প্রেসক্লাবের সেক্রেটারি পদ দখলকারী) ও সাংবাদিক এম এ হাকিম প্রমুখ।
উপস্থিত ইউপি চেয়ারম্যান-মেম্বারদের জানিয়ে দেয়া হয়েছে তাদের এলাকা থেকে প্রচুর পরিমাণ নারী-পুরুষ যেন পাঠিয়ে দেওয়া হয।
এ সময়  সাংবাদিক জুলফিকার রায়হান, সেলিম হায়দার, কামরুজ্জামান মিঠুও উপস্থিত ছিলেন।
 এদিকে ঠিকাদারের অর্থায়নে সাংবাদিকদের ম্যানেজ করে লেখালেখি বন্ধ করতে তিন জন সাংবাদিককে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ২৩ এপ্রিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের তালা প্রেসক্লাবের সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ পন্ড করতে রাজনৈতিক দলের ছেসরা ক্যাডার পাঠিয়ে কৌশলে মোটরসাইকেলে করে মানববন্ধন থেকে উঠিয়ে নিয়ে যেতে সক্ষম হন।
আগামী ২৭ এপ্রিল রবিবার সকাল ১০ টায় ইউএনওর বদলী এবং শাস্তি ঠেকাতে তার পক্ষে  সাফাই গাইতে মানববন্ধনের সিদ্ধান্ত হয়েছে।
তবে তিনি রাজনৈতিক দলের সমর্থন পেতে পাঁচ লক্ষ টাকা বাজেট রেখেছেন। ইতিমধ্যে ঠিকাদারের কাছ থেকে এ টাকা নিয়ে ছ্যাচরা গোপের কিছু দলীয় নেতাকর্মীকে দেড় লক্ষ টাকা প্রদান করেছে বলে শোনা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল তৎকালীন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন । এ কারণে বর্তমান রাজনৈতিক দলের নেতারা তার পক্ষে সমর্থন দিতে না চাওয়ায় অর্থনৈতিক লেনদেনের বিষয়টি সামনে চলে আসে।
 উল্লেখ্য ,গত ২২ এপ্রিল উপজেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে কাজে অনিয়ম দুর্নীতি হচ্ছে মর্মে দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু ঘটনাস্থলে যান। এ সময় উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সাথে কাজের গুণগত মান নিয়ে কথা হলে সাংবাদিক টিপুর সাথে অশালীন মন্তব্য করে কাজের খবর জানতে ‘তুই কে’ বলে মন্তব্য করে হাতে থাকা ছাতা নিয়ে মারতে উদ্যত হন। এ ঘটনার ঘটনায় দুজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে উপজেলা সহকারী প্রকৌশলী মামুন উপজেলা নির্বাহী অফিসার কে খবর দিলে তিনি দ্রুত ভ্রাম্যমান আদালতের নামে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠিয়ে দেন।
টিপুর পক্ষে যেন জামিন বা কোন আপিল করা না হয় সেজন্য তার দপ্তরে সহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত টিপুর স্ত্রী কে বিভিন্ন লোক মারফত ভয়-ভীতি দেখানো হয়। এ কারণে গত তিন দিন কারাগারে অতিবাহিত হওয়ার পরেও টিপুর পক্ষে কোন জামিন কিংবা আপিলের আবেদন করা হয়নি।
এ ঘটনায় সারাদেশের সাংবাদিকদের মাঝে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সংগঠনটির ২৪ ঘন্টার আলটিমেটামের মুখে বৃহস্পতিবার তাকে জামিন দিতে বাধ্য হন।
এদিকে আগামীকাল রবিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে কথিত রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিবে সাতক্ষীরা আদালতে।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমেদ আবু জাফর দুর্নীতিবাজদের পক্ষ না নিতে স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন