1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সারাদেশের মধ্যে নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় ২৩ নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সারাদেশের মধ্যে নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় ২৩ নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশের মধ্যে নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষায় ২৩ নম্বর স্থান অর্জন করেছে হাফিজুর

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
নূরানী মাদ্রাসার বোর্ড পরীক্ষার ৩য় শ্রেণীতে ২৩ নম্বর স্থান অর্জন করেছে পটুয়াখালীর কলাপাড়া ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমান কায়েস। সারা দেশব্যাপী নূরাণী তালীমুল কুরআন চট্টগ্রাম বোর্ড পরীক্ষায় এ বছর মোট ৭ লক্ষ ২৭ হাজার ৭’শ ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এ মাদ্রাসা থেকে মোট ৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেন। এদের মধ্যে হাফিজুর ২৩ নম্বর স্থানসহ ৩ জন এ প্লাস ও অপরজন এ গ্রেড অর্জন করেছে। এ উপলক্ষে রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের শান্তিবাগ অবস্থিত মাদ্রাসার হল রুমে সংবর্ধনা, সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আ: খালেক হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া ওসমানীয়া নূরাণী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাও. মো. আল-আমিন, মাও. মো. অলিউল্লাহ, মুফতী ইয়ামিন, মাও আবু হানিফ, মুফতী নুরুল ইসলাম নূর, মুফতী আ: আজীজ তাজ, হাফেজ মো. আমিরুল ইসলাম, হাফেজ মো. আসাদুল্লাহ রিমন ও মাও. আ: হালিম। এসময় অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যমকর্মীরাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, কোরআনের সবক ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন