ভোলার চরফ্যাশনে সালিশী অমান্য করায় জেলে পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত ৮ জুন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরনুরুল আমিন গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতা মো. আনিছ নীলকমল ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি।
বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন জেলে আব্দুল মন্নান জানান, তার ভাই আবু সাইদের সাথে দীর্ঘদিব যাবত পারিবারিক বিরোধ চলমান রয়েছে। সেই বিরোধের জের ধরে বিএনপির নেতা আনিছের কাছে সমাধানের জন্য উভয় পক্ষ যান। ঘটনারদিন ৮ জুন বিএনপি নেতা আনিছের নেতৃত্বে মন্নানের বাড়ীতে সালিশীতে বসেন। এসময় সালিশী না মানায় আনিছ ও শাজাহানসহ তাদের লোকজন মিলে আমাকে এবং আমার স্ত্রী রিনা, ছেলে বাচ্চু, মাকসুদ, ও আব্দুল মুনাফ বেপারীকে মারধর করে এবং বসত বাড়ীতে হামলা চালায়। মারধরের ঘটনায় ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মন্নান বাদী হয়ে ৮ জনকে আসামী করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয় জানাতে চাইলে আবু সাইদের স্ত্রী মালেকা জানান, তার দেবর মন্নানের সাথে পারিবারিক ভাবে বিরোধ। বিরোধ সমাধানের জন্য স্থানীয় বিএনপি নেতা আনিছকে জানাই। আনিছ ৮ জুন সামাধের জন্য স্থানীয় শাজাহানসহ আরো কয়েকজন সালিশদার নিয়ে তাদের বাড়ীতে বসেন। এসময় দেবর মন্নান সালিশীর বিচার না মানার কারনে সালিশগনদের সাথে তাদের মারামারির ঘটনা ঘটে। পরে তাদের মারধর থেকে বাঁচতে মন্নান তার পরিবারের লোকজনসহ বসত ঘরে ঢুকে যায়। বাহির থেকে আনিছসহ তার লোকজন ঘরে হামলা চালায়।
বিএনপি নেতা আনিছ জানান, সালিশীতে তাদেরকে মন্নান ও তার পরিবারের লোকজন সালিশীতে আমাদেরকে অপমান করেছে এবং আমাদের লোকজনদের ওপর হামলা করেছে। তবে তাদেরকে আমাদের লোকজন কোন হামলা করেনি।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান।