1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২২৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের মুসল্লিরা। শুক্রবার (৭ জুলাই) গজারিয়া ইমাম সমিতির আয়োজনে আসর নামাজের পর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে গজারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে সমবেত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গজারিয়া বাজার জামে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা। গজারিয়া ইমাম সমিতির সভাপতি ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী আকবর এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গজারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী অধ্যাপক একেএম শহিদুল্যা সেলিম, জনতা বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসান হাওলাদার প্রমূখ। এ সময় বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানো ও সুইডেনের সঙ্গে ব্যবসায়িক সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। একইসঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়। এদিন সমাবেশে উপস্থিত মুসল্লিদের কে সুইডেনের পণ্য ব্যবহার না করার আহবানও জানান বক্তারা।সমাবেশ শেষে সুইডেনের পতাকা ও কোনআন অবমাননাকারীর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন