1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্বাস্থ্য কমপ্লেক্সর পুকুরে ১১ কেজির চিতল মাছ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্বাস্থ্য কমপ্লেক্সর পুকুরে ১১ কেজির চিতল মাছ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বাস্থ্য কমপ্লেক্সর পুকুরে ১১ কেজির চিতল মাছ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে প্রায় ১১ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।

শনিবার (২৬ আগস্ট) ভোর রাত ৪টার দিকে এলাকার আবু তালেব সিহাবের হুইল ছিপ মাছটি ধরা পরে।

মাছটির শিকারি আবু তালেব সিহাব তার নিজ ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি আলোচনায় আসে। স্থানীয়রা চিতলটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। তবে মাছটি তিনি বিক্রি না করে পরিবারের সবাইকে নিয়ে ভাগ করে খেয়েছেন বলে জানা গেছে।

বাউফল উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন এলাকার শিকারিরা নিজেদের বড়শি, হুইল ছিপ নিয়ে আসেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সরকারি ব্যবস্থাপনায় আমরা পুকুরে মাছের পোনা ছাড়ি এবং পরিচর্যা করি। এক-দুই বছর পর পর টিকিটের মাধ্যমে মাছ শিকারিরা আসেন এবং মাছ ধরেন। এতে যা আয় হয়, তা দিয়ে আবারও মাছ ছাড়ি এবং সরকারি কোষাগারে কিছু টাকা জমা করি।

তিনি আরও বলেন, চিতল মাছ মূলত রাক্ষুসে মাছ। এটি ধরার জন্য গত বছর থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ধরা যাচ্ছিল না। চিতলটি বড়শিতে না উঠে হুইল ছিপে আটকে উঠেছে এবং বেশ আলোচনায় এসেছে।

চিতল শিকারি আবু তালেব সিহাব বলেন, এত বড় চিতল জীবনে এই প্রথম ধরতে পারলাম। সাধারণত পুকুরে বা ছোট জলাশয়ে বড় চিতল মাছ খুব কমই পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন