1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রূপকল্প-২০৪১ ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা-সুভাষ চন্দ্র হাওলাদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রূপকল্প-২০৪১ ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা-সুভাষ চন্দ্র হাওলাদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপকল্প-২০৪১ ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা-সুভাষ চন্দ্র হাওলাদার

মোঃ সানাউল্লাহ, বরগুনা 
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৪ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ, বরগুনা

“রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় বরগুনা-০২(পাথরঘাটা-বামনা-বেতাগী) হবে সারা বাংলাদেশের মধ্যে রোল মডেল। স্মার্ট বাংলাদেশের রূপকল্প-২০৪১ অনুযায়ী বদলে যাবে উপকূলীয় এই জনপদ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা।” বরগুনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এমনটাই বললেন বরগুনা-০২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

বুধবার(১৯ জুলাই) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব গণসংযোগ ও স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা উপকূলীয় জনপদ বরগুনা-০২(পাথরঘাটা-বামনা-বেতাগী)র মানুষ এখনো নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত। আমি অবহেলীত এই জনপদের কাদা মাটি জলে বেড়ে উঠেছি। আমি দেখেছি এখানকার সমুদ্রগামী জেলেদের দুর্বিষহ জীবন, আমি দেখেছি এখানকার কৃষকদের হাড় ভাঙা খাটোনি। আমি দেখেছি প্রতিনিয়ত ঝড় জলোচ্ছাস এর সাথে কিভাবে লড়াই করে বেঁচে থাকে এখানকার মানুষ। আমি এই মানুষগুলোর কন্ঠস্বর হতে এসেছি। আমি এসেছি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় এই বরগুনাকে স্মার্ট বরগুনায় রূপান্তরিত করতে।

সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, এই জনপদের মানুষ আমাকে ভালোবাসে তাদের ভালোবাসায় আমি সিক্ত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে আমি এই জনপদের গরীব, দু:খী মেহনতী মানুষ থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নিরঙ্কুশ সমর্থন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হবো। একই সাথে এই জনপদের মানুষের কাছে আমি অঙ্গিকার করছি অবহেলিত এই জনপদকে ডিজিটাল বরগুনা থেকে স্মার্ট বরগুনায় রূপান্তরিত করবো।

এই স্মার্ট বরগুনায় থাকবে এখানকার মৎস্য সম্পদের উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মৎস্য আহরণ, বেকারত্ব দূরীকরণে স্থাপন করা হবে স্মার্ট উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র, ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি বে-সরকারি চাকুরি প্রস্তুতি কেন্দ্র। ডিজিটাল বরগুনা থেকে স্মার্ট বরগুনায় রুপান্তরিত করতে চালু করা হবে ইন্টারনেট হটস্পট প্রকল্প, স্মার্ট বরগুনা অ্যাপ, স্মার্ট বিজনেস ও ডিজিটাল মার্কেট প্লেস। স্বাস্থ্য খাতের উন্নয়নে চালু করা হবে টেলি মেডিসিন সেবা, স্মার্ট হেলথ কার্ড ও স্থাপন করা হবে নার্সিং ইনিষ্টিটিউট ও কমিউনিটি ক্লিনিক। গুরুত্ব দেওয়া হবে ইকোট্যুরিজমকে। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সাম্য ও ন্যায় বিচারের সমন্বিত প্রয়াসে হবে স্মার্ট বরগুনা।

সুভাষ চন্দ্র হাওলাদার আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ আমার রাজনৈতিক অনুপ্রেরণা। মুজিব আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্ব আমার চলার পাথেও। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সারাবিশে^র বুকে বাংলাদেশ এখন সমুজ্জল আলোকবর্তিকা। মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এই জনপদের সেবক হতে চাই।

মতবিনিময় সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, মো. হাসানুর রহমান ঝন্টু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক সুমন সিকদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক টিটু মোল্লা, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম অ্যাটম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ। এছাড়াও বরগুনায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন