1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন - নূরুন্নবী চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন - নূরুন্নবী চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন – নূরুন্নবী চৌধুরী

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিতে ভোট দেওয়ার আহবান জানিয়ে গনসংযোগ লিফলেট বিতরণ ও উঠোন বৈঠক করেছেন ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
৪ঠা জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে লালমোহন উপজেলার রমাগঞ্জ, চরভূতা, ধলিগৌরনগর, তজুমদ্দিন উপজেলার চাচড়া, সহ বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ লিফলেট বিতরণ ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনেও নৌকার জয়ের বিকল্প নেই। তাই সবাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে হবে।
এমপি নূরুন্নবী চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যন্নোয়ন করে। আর বিএনপি-জামায়াত নিজেদের ভাগ্যন্নোয়ন করে। ক্ষমতায় এসে নিজেদের ভাগ্যন্নোয়নের জন্য তারা এখন মানুষ হত্যা করছে। দেশের জনগণ এখন এই সন্ত্রাসীদের সঙ্গে নেই। জনগণ এখন শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকায় বিশ্বাসী। তারা নির্বাচনে নৌকাকেই বিজয়ী করবে।
এসময় দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন