1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্লাশ পান্ডা, ফরচুন বরিশালের উদ্যোগে বরিশাল ইউথ ক্রিকেটার ৮ দলীয় সিরিজের ট্রফি ও জার্সি উন্মোচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্লাশ পান্ডা, ফরচুন বরিশালের উদ্যোগে বরিশাল ইউথ ক্রিকেটার ৮ দলীয় সিরিজের ট্রফি ও জার্সি উন্মোচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্লাশ পান্ডা, ফরচুন বরিশালের উদ্যোগে বরিশাল ইউথ ক্রিকেটার ৮ দলীয় সিরিজের ট্রফি ও জার্সি উন্মোচন

আবদুল আলীম খান
  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ঝিমিয়ে পরা বরিশাল বিভাগীয় ক্রিকেটকে জাগ্রত করতে Slush Panda , Fortune Barishal , Tanvir69 এর উদ্যেগ ও সহযোগিতায়, বরিশাল বিভাগের সম্ভাবনাময় এক ঝাক তরুন ক্রিকেটারদের আয়োজনে বরিশাল ইয়োথ ক্রিকেটার ৮ দলীয় ওডিআই সিরিজের আয়োজন উপলক্ষ্যে গত ১১ই অক্টোবর সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে বরিশাল ক্লাবে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি ও র্জাসি উন্মোচন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৈয়দ রাবিউল হাসান শুকুর, ম্যানেজিং ডিরেক্টর ,স্লাশ পান্ডা। আসাদুজ্জামান খসরু, সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর। ফরচুন বরিশালের পক্ষ থেকে আমিনুল হক মাসুম, বরিশাল জেলা ক্রিকেট টিম ম্যানেজার। এছাড়া আরো ছিল বরিশাল বিভাগের অসংখ্য সাবেক ও বর্তমান কোচ ক্রিকেটার আম্পায়ার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।

সংবাদমাধ্যমকে সৈয়দ রাবিউল হাসান শুকুর অতি দুঃখের সাথে যানান যে বরিশালের বিভাগীয় ক্রিকেটের অবনতির জন্য আমরা বরিশাল বাসিরাই দায়ী। আমাদের বরিশালে তেমন উল্লেখযোগ্য খেলা নাই, খেলার মাঠ ও পরিবেশ নাই, বাংলাদেশের অন্যান্য বিভাগের থেকে আমাদের বরিশাল বিভাগ ক্রিকেটের দিক থেকে অনেক পিছিয়ে, আর এই পিছিয়ে পড়া বরিশাল ক্রিকেটকে কিভাবে আলোকিত করা যায়, বরিশাল বিভাগের খেলোয়াড়দের টুর্নামেন্ট বা বিভিন্ন সিরিজের মাধ্যমে উজ্জীবিত রাখা যায়, এবং বরিশাল বিভাগ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার জন্য কোয়ালিটি সম্পূর্ণ খেলোয়াড় তৈরি করা যায় সেই লক্ষ্যে সব সময় পাশে থাকবে, ( Slush Panda )

সংবাদমাধ্যমকে বরিশাল ইয়োথ ক্রিকেটারদের পক্ষ থেকে ক্রিকেটার সানজিল আকন জানান, আমাদের বরিশাল বিভাগে অনেক মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা সারা বছর শুধু প্র্যাকটিসি করে যাচ্ছে কিন্তু তাদের এই প্রতিভা অ্যাপ্লাই করার জন্য বা প্রমাণ করার জন্য উপযুক্ত কোন প্ল্যাটফর্ম বা কমপেটেটিভ খেলা বরিশাল বিভাগে হয়না বললেই চলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত, বয়স ভিত্তিক খেলার পর অনেক খেলোয়াড়রাই কোন প্রতিযোগিতা মূলক খেলা না থাকার কারনে জীবনের তাগিদে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে যায় আর এভাবেই বরিশাল বিভাগ থেকে হারিয়ে গেছে অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। আর এর জন্য আমরা বরিশালের ইয়োথ ক্রিকেটাররা স্লাশ পান্ডা,ফরচুন বরিশাল, তানভীর ৬৯ এর সহোযোগিতায় বরিশাল ইয়োথ ক্রিকেটার ৮দলীয় সিরিজের আয়োজন করেছি।

বিশেষ করে স্লাশ পান্ডার ম্যানেজিং ডিরেক্টর, জনাব সৈয়দ রাবিউল হাসান শুকুর আঙ্কেলকে ধন্যবাদ জানাই আমাদের স্নেহ ও আস্থার সহিত সার্বিক ভাবে অনুপ্রেরণা ও সহযোগিতা করার জন্য, এবং ভবিষ্যতেও তিনি আমাদেরকে সাথে নিয়ে বরিশাল বিভাগের ক্রিকেটকে কীভাবে আলোর সঞ্চালন করানো যায় সেই লক্ষ্যে কাজ করবেন এই বলে আমাদের আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন