1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
হতদরিদ্র পরিবারের মাঝে প্রবাসী কল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news হতদরিদ্র পরিবারের মাঝে প্রবাসী কল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হতদরিদ্র পরিবারের মাঝে প্রবাসী কল্যাণ সংগঠনের ঈদ উপহার বিতরণ

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৩৭ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ত্যাগের মহিমায় ঈদুল আযহা উপলক্ষে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে লাখ টাকা মূল্যের একটি গরু জবাই করে প্রায় ২শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মাংস  বিতরণ করেছেন।
(১৮ জুন) মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান বাজারের উত্তর পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ উপহার প্রদান ও প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ২শতাধিক পরিবারের মাঝে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কায়েস ফারুক এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাওলাদার সোহেল ইসলাম।
এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা মো.আবদুর রাহিম চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মামুন হোসাইন, এডভোকেট মো.লিটন হাওলাদার , মামুন হাওলাদার, ফিরোজ সিকদার প্রমূখ।
উল্লেখ, গত ৬বছর যাবত ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের ব্যানারে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সদস্যরা বাংলাদেশ সরকার কতৃক সংগঠনটিকে নিবন্ধন করার দাবি জানান।
 রুবেল আশরাফুল

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন