1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
হাড্ডাহাড্ডি লড়াই শেষে তজুমদ্দিনে বিজয়ী যারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news হাড্ডাহাড্ডি লড়াই শেষে তজুমদ্দিনে বিজয়ী যারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাড্ডাহাড্ডি লড়াই শেষে তজুমদ্দিনে বিজয়ী যারা

আবদুল মান্নান (তামিম), তজুমদ্দিন 
  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৪১ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান (তামিম), তজুমদ্দিন 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোলার তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান হিসেবে মো. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মো, আমিনুল ইসলাম,ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (০৯ জুন) উপজেলার ৩৬টি ভোট কেন্দ্রের ফলাফলে বিজয়ী হন তারা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নেন।চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আনারস প্রতীকে মো. ফজলুল হক পান ২৪২৩১ ভোট, তার নিকটতম প্রতিদন্দী মোশারেফ হোসেন দোয়াত-কলম প্রতীকে পান
২১৫১৭ ভোট, মো.ফখরুল আলম মোটরসাইকেল প্রতীকে পান ৪৯১২ এবং মো. রেজাউল করিম কাপ-পিরিচ প্রতীকে পান ৫৫০ ভোট।

ভাইস চেয়ারম্যান বিজয়ী প্রার্থী মো. আমিনুল ইসলাম চশমা প্রতীকে পান ২৫৮৩৯ ভোট, নিকটতম প্রতিদন্দী মো. আলাউদ্দিন টিউবওয়েল প্রতীকে পান ১২৭৬৫ ভোট, মো. মহিউদ্দিন পোদ্দার তালা প্রতীকে পান ১২২১২ ভোট, এবং মো. হাছনাইন উড়োজাহাজ প্রতীকে পান ১৭২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগম কলস প্রতীকে পান ২৪৯৪২ ভোট,নিকটতম প্রতিদন্দী কোহিনূর বেগম ফুটবল প্রতীকে পান ১৯৪৮৯ ভোট,এবং কয়েফুল বেগম হাঁস প্রতীকে পান ৬৫০৪ ভোট। এবারের নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৩,৩৮৮। ভোট পড়েছে ৫২,৮২৬টি। যা মোট ভোটারের ৫১.০৯%। নির্বাচন শেষে রাত ১০টায় উপজেলা হল রুমে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শুভ দেবনাথ, কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন