1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার শোকরানা সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার শোকরানা সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার শোকরানা সমাবেশ

মো.মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত
Spread the love

মো.মুশফিক হাওলাদার 

ভোলার লালমোহনে হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার আয়োজনে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। বাংলাদেশ হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয়। এটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলামের কাজ হল, যেখানে জুলুম, নির্যাতন এবং দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

সমাবেশে লালমোহন উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতৃত্ব, লালমোহন উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃত্বসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন