1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়ায় ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনসান গেদু (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) সকালে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে এনসান গেদুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, এনসান গেদু ওই মাদ্রাসা শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে এনসান গেদুকে গ্রেফতার করে।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং শিশুদের সুরক্ষার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এনসান গেদুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ ধরনের ঘটনায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষার বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন