1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
১২ অক্টোবর থেকে-২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ১২ অক্টোবর থেকে-২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২ অক্টোবর থেকে-২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ও ইলিশের সুরক্ষায় ইলিশ মাছ আহরন ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,বিক্রয় ও বিনিয়োগ নিষিদ্ধ।

সরকারের এই নিষেধাজ্ঞা মানতে মনপুরার জেলেরা প্রস্তুতি নিচ্ছেন। যদিও ইলিশ মৌসুমে জেলেরা তেমন কোন ইলিশের দেখা পায়নি। ইলিশ মৌসুমে জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় অধিকাংশ জেলে দায় দেনা জর্জরিত। ১২ অক্টোবর থেকে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে। পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চালাবেন তার চিন্তায় এখন জেলেরা দুঃচিন্তায় আছেন। সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা না করলে জেলেরা বেকার হয়ে পড়বে। পরিবার পরিজন নিয়ে জেলেরা এখন দুঃচিন্তায় আছেন।

সরজমিনে উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে গিয়ে দেখা যায় সরকারের এই নিষেধাজ্ঞা মানতে মনপুরার জেলেরা প্রস্তুতি নিচ্ছেন। জেলেরা মেঘনায় মাছ না থাকায় আগেবাগেই ট্রলার ও জাল নিয়ে ঘাটে আসতে শুরু করেছেন। অনেক জেলেকে ট্রলার থেকে জাল উপরে উঠাতে দেখা গেছে। আবার অনেক জেলে জাল তুলে বুনতে দেখা গেছে। কোন কোন জেলে ঘাটে ট্রলার বেধে বাড়ী চলে গেছেন।
হাজির হাট ¯øুজগেইট সংলগ্ন মৎস্য ঘাটের ফারুক মাঝি বলেন, নদীতে এবছর কোন মাছ পাইনি। আমরা দায় দেনায় জর্জরিত। উপরে উঠার পর আমরা কিভাবে সংসার চালাবো তাই নিয়ে দুঃচিন্তায় আছি। আমাদের বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

আড়তদার নিজামউদ্দিন হাওলাদার, মোঃ গিয়াসউদ্দিন আজম বলেন, এবছর নদীতে জেলেরা তেমন ইলিশ মাছ পাইনি। ইলিশ না থাকায় আমাদেরও খুব কষ্ট হয়েছে। তারপরেও সরকারের নিষেধাঞ্জা মানতে জেলেদের বলে দিয়েছি। অনেক জেলে ইতিমধ্যেই নৌকা বা ট্রলার নিয়ে ঘাটে চলে এসেছে।
আমরাও আড়ত বন্ধ করে দিয়েছি।

এব্যাপারে উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইন বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ও ইলিশের সুরক্ষায় ইলিশ মাছ আহরন ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,বিক্রয় ও বিনিয়োগ নিষিদ্ধ। আমরা মাইকিং করে ব্যপক প্রচার , সচেতনতা সভা করে জেলেদের সচেতন করেছি। মেঢ়নায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন