1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রুপ নেয়- নাহিদ ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রুপ নেয়- নাহিদ ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রুপ নেয়- নাহিদ ইসলাম

মো. সবুজ, ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত
Spread the love

মো. সবুজ, ভোলা

গত বছরের ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রুপ নেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো.নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৪ জুলাই রাতে শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতি-পুতিঁ বলে কটাক্ষ করেছিলো। এর প্রতিবাদে সারা দেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। যার নেতৃত্ব দিয়েছিলো আমাদের বোনেরা। পরের দিন অথাৎ ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর নির্মম নির্যাতন চালায়। কিন্তু আমাদের বোনেরা দমে যাননি। আন্দোলনের মধ্য দিয়ে প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলেছেন। যে আন্দোলনে যোগ দিয়েছেন সব শ্রেণি পেশার মানুষ।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোলা শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নদী বিদত ও সংগ্রামের সাথে লড়াই করার অদম্য সাহসের নাম হচ্ছে ভোলা। যেখানে মানুষ সংগ্রাম করে ঠিকে থাকে, লড়াই করে ঠিকে থাকে। জুলাই গনঅভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন এ জেলার মানুষ। এর থেকেই বোঝা যায় এই অঞ্চলের মানুষ কতটা আত্নত্যাগী। কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই তথ্য প্রযুক্তির যুগেও ভোলা সারাদেশ থেকে বিচ্ছিন্ন, স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে আছে। আমরা এসেছি ভোলাবাসীর সাথে কমিটমেন্ট করতে, ভোলাবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। ভোলাবাসীর দুরত্ব গুছিয়ে আনতে।

তিনি আরও বলেন, ভোলায় একাধিক গ্যাসক্ষেত্র রয়েছে। ভোলার গ্যাস দিয়ে ঢাকাসহ সারাদেশে চাহিদা মিটানো হয়। কিন্তু ভোলাবাসী গ্যাস সংযোগ থেকে বিছিন্ন। একটি সেতু অভাবে এ জেলা পিছিয়ে রয়েছে কয়েকগুন। তাই আমরা এসেছি ভোলাবাসীকে আপন করে নিতে। ভোলাবাসীর সাথে আর কোন দুরত্ব থাকবে না।

তিনি আরও বলেন, যে জুলাই নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে হয়েছে। দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়েছে। আমরা একটি ইনসাফ ভিত্তিক গনতান্ত্রিক ভিত্তিক রাস্ট্র কায়েমের বিরুদ্ধে লড়ছি। যে বাংলাদেশ হবে শ্রমিকের, যে বাংলাদেশ হবে কৃষকের, যে বাংলাদেশ হবে মধ্যবিত্তের, আমজনতার ও সাধারণত মানুষের।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো.নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. তাসনীম জারা, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির ভোলার নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন