
দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছর ধরে অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার। সর্বশেষ নির্বাচনের সময়েও বিএনপির ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে বিভিন্ন প্রলোভন দেয়া হয়েছিল। কিন্তু দলের প্রতি আনুগত্যের কারনে বিএনপির নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। দল এখন ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিঘ্রই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার করে যেকোন সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে।
সোমবার বিকেলে দুমকি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, নয়াদিল্লির প্রেসক্রিপশনে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। গোয়েন্দা বাহিনী ইতিমধ্যে তাদের শনাক্ত করেছে। আমাদের ভারতের সাথে কোন শত্রুতা নেই, আমাদের শত্রুতা মোদী সরকারের বিরুদ্ধে। তারা বাংলাদেশকে ভাঙতে চায়। তারা দেশের বিভিন্ন অঞ্চল দখল করে স্বাধীন বঙ্গভ‚মি গঠন করতে চায়। বাংলাদেশ মুসলমানের দেশ। কেউ যদি এ দেশের ক্ষতি করতে চায় তা মেনে নেয়া হবেনা। দেশের জনসাধারণের মধ্যে মিশে ‘র’ এর এজেন্ট, ইসকন এবং ফ্যাসিষ্টের দোসররা এসব সন্ত্রাসী কার্যক্রম বাস্তবায়ন করছে। সবাই তাদের থেকে সাবধান থাকবেন।
দুমকী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির সদস্য মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে অন্তত ১০ হাজার মুসুল্লি অংশগ্রহন করেন। দীর্ঘদিন পর এমন সুন্দর পরিবেশে একটি ইফতার মাহফিলে মিলিত হতে পেরে উচ্ছাসিত হয়েছেন দলের নেতাকর্মীরা।
দুমকিতে বিএনপির ইফতার
দুমকী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক, মোঃ মতিউর রহমান দিপু, ও দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন রিপন শরীফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপি সদস্য মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জাতীয়তাবাসী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির সহ জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে চলমান চুরি, ডাকাতি, হত্যা, গুম, ছিনতাই ধর্ষণ এগুলো নয়াদিল্লির প্রেসক্রিপশনে হচ্ছে-এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী##