1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
১৬ বছর কথা বলতে পারিনি, আমার বাসায় ১৫ বার হামলা করেছে আওয়ামী লীগ- এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ১৬ বছর কথা বলতে পারিনি, আমার বাসায় ১৫ বার হামলা করেছে আওয়ামী লীগ- এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ বছর কথা বলতে পারিনি, আমার বাসায় ১৫ বার হামলা করেছে আওয়ামী লীগ- এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ ১৬টি বছর আমরা কথা বলতে পারিনি, আমরা দেশের নাগরিক, আপনাদের সাথে কথা বলার অধিকার আমাদের আছে, কিন্তু ১৬ বছর আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে আওয়ামী, এ আওয়ামী দেশের মানুষ ভোট দিতে দেয়নি। আওয়ামী লীগ ২০১৪ সালে অটো পাস ১৫১টি আসন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে তামাশার নির্বাচন করেছে। শেখ হাসিনার আমলে রাতে ভোট হয়ে গেছে, আজকে আপনারা এ জনসভায় এসেছেন, কিন্তু ১৫ বছরের আপনারা রাস্তা ঠিক মতো হাঁটতে পারেননি, আমি কলাপাড়া আসতে পারিনি আমার বাসায় ১৫ বার হামলা করেছে এ আওয়ামী লীগ। ৫ তারিখের পর আমরা সাবেক এমপি মহিব, মাহবুব, রাকিবুল, মোতালেব তালুকদার বাসা গুড়িয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি। কলাপাড়ায় কোন হামলার ঘটনা ঘটেনি, তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ যেটা করেছে সেটা যদি আমরা করি তাহলে ওদের মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায়।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার পরিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করছে। ব্যাংকগুলো আজ ফতুর হয়েছে। আওয়ামী লীগের সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫টা বাড়ি পাওয়া গেছে। এস আলম গ্রুপ দেশ থেকে ১ লাখ কোটি টাকা পাচার করেছে। অন্যায়ের কারণে ৫০০ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোনো নেত্রী পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রীকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে রাখার পরও পালিয়ে যায়নি। তাই সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন মাতুব্বর, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ মেহেদী হাসান মিলন প্রমুখ।
ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার সভাপতিত্ব ও চম্পাপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোঃ মাসুদ বিল্লাহ সঞ্চালনা করেন।
এ সময় ইউনিয়ন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় ধানখালী ও চম্পাপুরেরর হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন