1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইজিবাইক উপহার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইজিবাইক উপহার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইজিবাইক উপহার

মাহমুদুর রহমান রনি,পাথরঘাটা
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি,পাথরঘাটা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় পথে পথে ঘুরে বেড়ানো নাসিরকে একটি অটো রিক্সা উপহার দিয়েছে এমপি গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদ।
সোমবার দুপুর ১২ টার দিকে প্রয়াত সংসদ (এমপি) আলহাজ্ব গোলাম সবুর টুলুর সহধর্মিণী বর্তমান ৩১৫- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য এমপি সুলতানা নাদিরা ও তার ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুর নাসিরের হাতে গাড়ির চাবি তুলে দেন। গাড়ি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েছে নাসিরের পরিবার।
নাসির বলেন, প্রায় ছয় মাস আগে বাড়ির সামনে থেকে আমার গাড়িটি চুরি হয়ে যায়। দীর্ঘ ৬ মাস পথে পথে ঘুরছে। গাড়িটি পেয়ে আমি অনেক খুশি। যতদিন বেঁচে থাকবো ততদিন এমপি ও তার পরিবারের জন্য দোয়া করবো।
জানা যায়, গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের উদ্যোগ এর আগেও প্রায় ৩০টি পরিবারকে কর্মস্থলের ব্যবস্থা করে দেয়া হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই প্রতিবন্ধী এবং দুস্থ দরিদ্র পরিবার। এরই ধারাবাহিকতায় অসহায় নাসিরকে একটি অটো রিক্সা উপহার দেয়া হয়েছে। এমন কাজকে সাধুবাদ জানিয়েছে জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণ।
এমপি সুলতানা নাদিরার ছোট মেয়ে হাছছানা নাদিরা বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীদের কাছ থেকে নাসিরের কথা জানতে পারি। গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদ এর পক্ষ থেকে নাসিরকে একটি গাড়ি উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবেন তার সামর্থ্য অনুযায়ী অসহায় ও প্রতিবন্ধীদের সাহায্য করবেন এবং তার বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন