1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
৩৫ বছরের চাকরি জীবন শেষে নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ৩৫ বছরের চাকরি জীবন শেষে নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩৫ বছরের চাকরি জীবন শেষে নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজী (৫৯) তার দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তিনি গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চাকরি জীবন শেষ করেন।
আব্দুল মন্নান ফরাজীর বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের জনক।
তার দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ীদের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সুমন চন্দ্র রায়, সুভাষচন্দ্র বিশ্বাস, গিয়াস উদ্দিন, মিলেনেন্দু ও নুরুল হক। এছাড়াও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ সুলতান গাজী, মোঃ মিঠু মৃধা, রফিক মৃধা, মোঃ ফারুক মোল্লা এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আব্দুল মন্নান ফরাজী দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবন বিদ্যালয় পরিবারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও শান্তিময় অবসর জীবনের জন্য দোয়া কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন