1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে লালমোহনে জামায়াতের গণমিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে লালমোহনে জামায়াতের গণমিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে লালমোহনে জামায়াতের গণমিছিল

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোলার লালমোহনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসর মাঠ থেকে মিছিলটি বের হয়ে লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়  এরপর চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা মো. আবদুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলার জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আকতার উল্যাহ, এছাড়া বক্তব্য রাখেন ধলীগৌর নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউল হক নোমান প্রমুখ।

গণমিছিলে জামায়াতের উপজেলা কর্মপরিষদের সদস্য, ইউনিয়ন আমির, ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি জামায়াতে ইসলামীর উপর জুলুম করেছে। আল্লাহর রহমতে গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়ার জন্য বক্তারা সরকারের কাছে অনুরোধ করেন।

যদি জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়া না হয় তাহলে জামায়াতে ইসলামি আবারো জুলামের শিকার হতে পারে। কোনো ফ্যাসিস্ট সরকার যেন পূন:রায় ক্ষমতায় আসতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন