1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
৩৮ দিলেও উদ্বার হয়নি কলেজ ছাত্রী; কলাপাড়া ভূমি অফিসের ড্রাইভার সহ ৪ জনের নামে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ৩৮ দিলেও উদ্বার হয়নি কলেজ ছাত্রী; কলাপাড়া ভূমি অফিসের ড্রাইভার সহ ৪ জনের নামে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩৮ দিলেও উদ্বার হয়নি কলেজ ছাত্রী; কলাপাড়া ভূমি অফিসের ড্রাইভার সহ ৪ জনের নামে মামলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া 
৩৮ দিলেও উদ্বার হয়নি অপহরণ হওয়া কলেজ ছাত্রী ঝর্না রানী। এ ঘটনায় কলাপাড়া ভূমি অফিসের ড্রাইভার ফয়েজ সহ ৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলার আসামি ফয়েজ জেলহাজত রয়েছে। বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ কলেজ ছাত্রীর বাবা অসীম চন্দ্র সাজ্জাল (৫০) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলার নং ০৯/ ২০২৫।
মামলায় হলদিয়া ইউপি’র নাশির মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (তোহা) (২৫), কলাপাড়া পৌর শহরের নাচনাপাড় রাজা মিয়ার ছেলে মোঃ ফয়েজ (৩২), হলদিয়া ইউপি’র মৃত হারুন মোল্লার ছেলে মোঃ মাশির মোল্লা (৫৪), মৃত হারুন মোল্লা’র খবির মোল্লা (৫০) কে আসামি করা হয়।
মামলার বাদী অসীম চন্দ্র সাজ্জাল মামলায় উল্লেখ করে বলেন, ১১/১২/২০২৪ তারিখে বিকালে বরগুনা জেলার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া গ্রামে অবস্থিত বাদীর বসত বাড়ীর পশ্চিমে পচাকোাশিয়া স্লুইস সংলগ্ন পাকা রাস্তার উপর আসামীরা পূর্ব পরিকল্পিত মেয়েকে জোড়পূর্বক আমার ঝর্না রানী’কে মুখ চেপে রফিকুল ইসলাম (তোহা) ও মোঃ ফয়েজ মটর সাইকেলে তুলে অপহরন করে নিয়া যায়। আমার মেয়ে ঝর্না রানী-ডাক চিৎকার স্থানীয়রা ও আত্মীয়-স্বজন এগিয়ে আসলে রফিকুল ইসলাম (তোহা) ও মোঃ ফয়েজ খুনের হুমকি প্রদর্শন করে ঝর্না রানী কে নিয়ে ঘটনা স্থল ত‍্যাগ করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন