
পটুয়াখালীর বাউফলের ধানদী কামিল মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের তারিখ ঘোসণা করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে মাদ্রাসা মিলনায়তনে প্রাত্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের এক প্রস্তুতি সভা শেষে মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ আগামি ২১ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠানের তারিখ ঘোসণা করে অনুষ্ঠানে যোগদানের রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্ভোধন করেন।
অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ জানান, বাউফল উপজেলা সদরের উপকন্ঠে অবস্থিত ঐতিয্যবাহি এই মাদ্রাসাটির সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী, স্মারক গ্রন্থ প্রকাশ, কৃতি ও গুনিজন সম্মাননা প্রদান, মাদ্রাসা চত্বরে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া-মাহফিলসহ নানা কর্মসূচির পালন করা হবে। বর্নাঢ্য এসব আয়োজনে প্রাত্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মিলনমেলায় পরিনত হবে মাদ্রাসা চত্বর।
আনুষ্ঠানিক এই তারিখ ঘোসণার সময় বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারিদের সঙ্গে প্রাত্তন ছাত্র মো. মুজাহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মো. হাসান, আবু ইউসুফ, মো. নাসীর উদ্দিন, মো. মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।