
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহি অফিসার মোঃ সালেহ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ তছলিম তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ খালিদুর রহমান সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।