
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির মুল্যায়ন সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে এ মুল্যায়ন সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহি অফিসার ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ শাহ আজিজ। অনুষ্ঠানে মহান একুশে ফেব্রুয়ারীর সাংস্কৃতিক অনুষ্ঠান এর মুল্যায়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এবং আগামীতে সংগঠনকে গতিশীল করতে শিল্পকলা একাডেমির সকল শিল্পী ও কলাকুশলীদের দিক নির্দেশনা প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আজাদুর রহমান , যুগ্ন-সম্পাদক মনির খান, কোষাধ্যক্ষ সমির চন্দ্র নন্দীসহ সকল সদস্য শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।