
আবদুল মান্নান তামিম
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোড়ালমাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে প্রথম পরিচিতি সভায় বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো.জাহিদ হোসাইন (রোজিন) হাওলাদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামরুল মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষক সদস্য মো.রাকিবুল হাসান, অভিভাবক সদস্য মো. আলমগীর হাওলাদার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু আহ্বায়ক তজুমদ্দিন উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ওমর আসাদ রিন্টু সদস্য সচিব উপজেলা বিএনপি, আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি ও শম্ভুপুর ইউনিয়ন পরিষদ প্রাক্তন চেয়ারম্যান, আলহাজ্ব গোলাম সরওয়ার এ আলম যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি,নিজাম উদ্দিন প্রধান শিক্ষক পশ্চিম লামছি বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো.কামরুজ্জামান ঝান্টু হাওলাদার সাধারণ সম্পাদক শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি,মো. নুরুল আমিন সহকারী শিক্ষক ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়,মো. সাফায়েত হাওলাদার সাবেক সাংগঠনিক সম্পাদক তজুমদ্দিন উপজেলা বিএনপি।
নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো.জাহিদ হোসাইন (রোজিন) হাওলাদার তিনি সকলের উদ্দেশে বলেন, আমাকে এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায়। এই বিদ্যালয় উন্নয়নে আমি সব সময় আমার চেষ্টা অব্যাহত থাকবে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন এবং যুগ উপযোগী এবং আধুনিক সুশিক্ষা অর্জনে আরো একধাপ এগিয়ে যাবে। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি শিক্ষক ও এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেন।