1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

মো. সবুজ, ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভোলা জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  (০৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের চিলি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা জেলার সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মাছুৃমবিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান যে আলম চৌধুরী টিটু, সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল মালেক, এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়ারুল আলম লিটন, সাবেক ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার শাহে আলম, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি ও মোহনায়াগনস্টিক এন্ড হসপিটাল এর পরিচালক জামাল উদ্দিন, মুনতাসির আলম রবিন চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান, জেলা তথ্য গবেষণা অফিসার নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শওকাত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস শহীদ তালুকদার ও কোষাধ্যক্ষ আরিফুল হোসেন লিটন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন