1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ওয়াইবিএল নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া এলাকায় অবস্থিত ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় তিনি জ্বালানী হিসেবে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ওই ইটভাটার চিমনিও বন্ধ করে দেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, দীর্ঘদিন ধরে এই ইটভাটায় জ্বালানী হিসেবে অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। শুক্রবার সরেজমিনে গিয়েও তার প্রমাণ পাওয়া গিয়েছে। যার জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এরআগে গত মঙ্গলবার (৪ঠা মার্চ) একই অভিযোগে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের মাহি ব্রিকস নামে আরও একটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। ওই ইটভাটায়ও কাঠ পোড়ানোর দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই ইটভাটার চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন