1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় জমি নিয়ে দন্দ্বের জেরে বৃদ্ধকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় জমি নিয়ে দন্দ্বের জেরে বৃদ্ধকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় জমি নিয়ে দন্দ্বের জেরে বৃদ্ধকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

মো. সবুজ, ভোলা:
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
Spread the love
মো. সবুজ, ভোলা:
ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল শহিদ পন্ডিত (৬০) নামের এক বৃদ্ধকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তারই প্রতিপক্ষ হারুন ও সাহিদা গংদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল শহিদ পন্ডিত ওই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল শহিদ পন্ডিত তার স্ত্রী ছকিনা বেগমের (খাদিজা) নামে ১৯৭৫ সালে সরকারি খাসজমি বন্দোবস্ত নিলামের মাধ্যমে ১ একর ৬০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে সেই জমি তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। গত ২০২০ সালের দিকে ওই জমি দেখাশোনার জন্য সাহিদা ও হারুন দম্পতিকে ওই জমিতে ঘর করে থাকার জায়গা দেন। এরপর থেকেই তারা ওই জমি জোরপূর্বক জবরদখলের পায়তারা করেছে। এছাড়াও ওই জমি তাদের দাবী করে গেলো বছর আব্দুল শহিদ পন্ডিতের নামে একটি মামলাও দায়ের করেছেন।
আব্দুল শহিদ পন্ডিত অভিযোগ করে বলেন, জমি নিয়ে তারা মামলা করার পর আদালত আমার পক্ষে রায় দিয়েছে। তাই তারা ক্ষিপ্ত হয়ে গতকাল উপর হামলা করে।
 তিনি আরো জানান, দুপুরে  তরমুজের মাঠ থেকে তরমুজ বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে ফেরার পথে সাহিদা হারুনসহ ৮ থেকে ১০ জনের একটি দল হঠাৎ তার পথ গতিরোধ করে মূখে গামছা লাগিয়ে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করে তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়।
এদিকে অভিযুক্ত সাহিদা ও হারুন অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমিটি তাদের, কাগজপত্রে জমিটি তারা প্রাপ্য। শহিদ পন্ডিত তাদের বিভিন্ন সময় হয়রানি করে আসছে। গতকাল ওই জমিতে শহিদ পন্ডিতের সাথে কথা-কাটাকাটি হয়। মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তা সম্পন্ন মিথ্যা বলে দাবী করেন অভিযুক্ত সাহিদা ও হারুন গং।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো.হাছনাইন পারভেজ জানান, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন