1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চেক ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ইউএনও’র বরাবর আবেদন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চেক ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ইউএনও’র বরাবর আবেদন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় চেক ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ইউএনও’র বরাবর আবেদন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় প্রতারণার মাধ্যমে পরিশোধিত টাকার চেক ও ষ্ট্যাম্প ফেরত না দিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামের মো. দেলোয়ার হোসেন হাওলাদার। এ বিষয়ে তিনি অভিযুক্ত মোঃ বশির সিকদার কে আসামি করে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, কলাপাড়া পৌরসভার বাদুরতলী ০৮ নং ওয়ার্ড (সিকদার বাড়ী) এলাকার মৃত: সেরাজুল ইসলাম’র মোঃ বশির সিকদার এর কাজ থেকে গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শতকরা ১০ টাকা মাসিক হারে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তী ১০ মাসে তিনি ৫৫ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন। বাকি ৩৫ হাজার টাকা না দিতে পারায়, গত ৬ জুলাই ২০২৩ তারিখে ০.১৬৫০ শতাংশ জমির উপর কবলা দলিল প্রদান করেন।
ওই সময় তিনি পুবালী ব্যাংক লিমিটেড, কলাপাড়া শাখার দুটি চেক এবং স্বাক্ষরিত ৬টি ১০০ টাকার স্ট্যাম্প মোঃ বশির সিকদার এর নিকট প্রদান করেন। পরে মোঃ বশির সিকদার লিখিত অঙ্গীকার দেন যে, হারিয়ে যাওয়া চেক ও স্ট্যাম্প উদ্ধারের পর তা ফেরত দেওয়া হবে।
কিন্তু পরবর্তীতে বিবাদী এই চেক ও স্ট্যাম্প অবৈধভাবে ব্যবহার করে চার লাখ ৪০ হাজার টাকার ভুয়া দাবি করে ব্যাংকে জমা দেন। এমনকি দেলোয়ার হোসেনকে হুমকি দিয়ে জেল খাটানোর ভয়ও দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি গত ১৩ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানতে পারেন।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন