
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুমকি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার(২ মে) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু জাফর আকন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব ফারুক মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।